আওয়ামী লীগ
সারাদেশ

ইসি গঠনে পালিয়ে বেড়িয়েছে বিএনপি 

শফিক স্বপন, মাদারীপুর: নির্বাচন কমিশন গঠনে বিএনপি পালিয়ে বেড়ানোর মানসিকতা দেখিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান।

তিনি সোমবার (২৮ ফেব্রুয়ারি) মাদরীপুরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় শাজাহান খান বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন। মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১৬টি দলের অংশ গ্রহণে ক্রিকেট লীগ চলবে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল কুমার সাহা, সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

শাজাহান খান বলেন, ইসি গঠন হওয়ার পূর্বে সার্চ কমিটির কাছে বিএনপি কোন তালিকা দেয়নি। তাদের বলার পরেও তারা নিরব ছিল। এখন ইসি গঠন হওয়ার পরে ভিন্ন দাবি তুলছেন। তারা নাকি এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিবেন না। এমন দাবি তারা আগেও করেছিল। কিন্তু তাকে কোন কাজ হয়নি। বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হলে এই কমিশনের মাধ্যমেই নিতে হবে।’

আরও পড়ুন: যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

বিএনপির সমালোচনা করে শাজাহান খান আরও বলেন, বিএনপি এরআগেও মানুষ হত্যা করে, গাড়ি-বাড়ি পুড়িয়ে সম্পদ নষ্ট করে নির্বাচন বন্ধ করতে চেয়েছিল। কিন্তু তারা সেটা পারেনি। এবার তারা কোন ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করতে পারবে না। এই ইসি’র মাধ্যমেই সঠিক নির্বাচন হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা