সারাদেশ

মাদারীপুরে ট্রাক চাপায় মা-মেয়ে নিহত

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে ট্রাক চাপায় ভ্যানের যাত্রী সৌদি প্রবাসীর স্ত্রী ও মেয়ে নিহত হয়েছে। এ সময় ভ্যানের যাত্রী একই পরিবারের আরও ২ জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জেলার শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের সৌদি প্রবাসী হারুন ফরাজীর স্ত্রী জিয়াসমিন আক্তার (৩০) মেয়ে মাহফুজা (৭), জিয়াসমিনের বাবা এসকান ফরাজী ও ছোট বোনসহ ৪ জন একটি ভ্যানে চড়ে বাড়ি থেকে শিবচর বাজারের দিকে আসছিল।

তাদের ভ্যানটি ডঙ্গুরপাড় এলাকায় আসলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে প্রথমে নিচে ফেলে দেয়। পরে ট্রাকটি রাস্তায় পড়ে থাকা জিয়াসমিন ও তার মেয়ে মাহফুজাকে পিষ্ট করে পালিয়ে যায়।

আরও পড়ুন: কাল থেকে চলবে চবির সব শাটল ট্রেন

স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক জিয়াসমিন ও মাহফুজাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে শিবচর থানার ওসি মিরাজ হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের লাশ শিবচর থানা হেফাজতে রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা