ছবি- সংগৃহিত
সারাদেশ

বাগেরহাটে ৩ নারী চোর আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় সোনার আংটি ও টাকা চুরির অপরাধে ৩ নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের পাঁচরাস্তা এলাকায় নাছিমা বেগম নামে ১ নারীর ব্যাগ খুলে আংটি ও টাকা নেওয়ার সময় তাদের ধরে ফেলে স্থানীয়রা। পরে তাদের শরণখোলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।

পশ্চিম খাদা গ্রামের নাছিমা বেগম বলেন, ‘রায়েন্দা বাজার থেকে দুটি স্বর্ণের আংটি মেরামত করে বাড়ি ফিরছিলাম। পাঁচরাস্তা মোড়ে নাদিয়া ফার্মেসিতে ওষুধ কিনতে যায়। এ সময় এক নারী আমার ব্যাগ খুলে দুটি আংটি এবং ২ হাজার ১০০ টাকা বের করে নিয়ে পালানোর চেষ্টা করে। আশপাশের লোকজন দেখে তাকে ও তার দুই সহযোগীকে ধরে ফেলে। আমি কোনোভাবেই বুঝতে পারিনি তারা ছিনতাইকারী।’

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ‘সুকৌশলে এক নারীর ব্যাগ থেকে আংটি ও টাকা নেওয়ার চেষ্টা করেছে-এমন অভিযোগে স্থানীয়রা ৩ নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক ওই নারীদের জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদে তারা একেক সময় এক এক জায়গার ঠিকানা দিচ্ছে। আমরা তাদের সঠিক তথ্য যাছাই করছি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা