সারাদেশ

ভালুকায় ভাষাসৈনিক মোস্তফা এম.এ মতিনের মৃত্যুবার্ষিকী পালিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে সাবেক সংসদ সদস্য ও ভাষা সৈনিক এডভোকেট মোস্তফা এম.এ মতিনের ১৮ তম মৃত্যুবার্ষির্কী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ভালুকা সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভাষাসৈনিক মোস্তফা এম.এ মতিন বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে যোগদান করে আমৃত্যু আইন পেশায় নিয়োজিত ছিলেন। এর পূর্বে মতিঝিল টি এন্ড টি হাই স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছাত্রাবস্থায় রাজনীতে যুক্ত হন এবং বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সহ সকল আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন।

তিনি ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ ও ১৯৭৩ সালে বিলুপ্ত ময়মনসিংহ-১৮ আসন (বর্তমান ময়মনসিংহ-১১) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় নির্বাচনে তিনি ময়মনসিংহ-১১ আসন থেকে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারের স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে সরকারের অর্থনৈতিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দুই মেয়াদে (২০০১ ও ২০০২) দায়িত্ব পালন করেন।

ভালুকা উপজেলার গর্ব জনাব মোস্তফা এম এ মতিন (১ আগস্ট ১৯৩৪-২৭ ফেব্রুয়ারি ২০০৪) ৫২ এর ভাষা আন্দোলনে অসামান্য অবদান রাখার জন্য একুশে পদক ২০২২ এর জন্য মনোনীত হয়েছেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতে ইউক্রেন

এই আলোচনায় সভাপতিত্ব করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক সারোয়ার আলম, মরহুম মোস্তফা এম.এ মতিনের কন্যা সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, অধ্যাপক মতিউর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা জহিরুল আলম ঢালী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান প্রমূখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা