সারাদেশ

সোনাইমুড়ীতে নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে এক নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হারাধন মজুমদার(৬৮) উপজেলার কালিকাপুর গ্রামের অনুকুলের ছেলে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কালিকাপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পেশায় একজন নাপিত ছিল। দুপুরে দোকান বন্ধ করে নিজ বাড়িতে যায়। বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের গাছের সাথে গলায় রশি দেয়া ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে বজরা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা