ছবি- সংগৃহিত
সারাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাচারি বাজার এলাকা থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল কাদেরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আবদুল কাদের পাঠাননগর ইউনিয়নের সাহাব উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় কাচারি বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’ গ্রুপে সংঘর্ষ আহত ৫

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, র‌্যাবের হাতে গ্রেফতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল কাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দীর্ঘ ২০ বছর পর ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে আবদুল কাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা