সারাদেশ

সৈয়দপুরে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে সালেম হোসেন নামের (১৪) এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হাজিপাড়ায় মাহবুব হাজির ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেম ওই এলাকার মৃত একরামুল হোসেনের ছেলে।

আরও পড়ুন: ইসি গঠনে পালিয়ে বেড়িয়েছে বিএনপি

স্থানীয়রা জানান, ওই ট্রাক্টরের সাহায্যে ইটভাটায় মাটি সরবারহ কর হয়ে থাকে। সালেম ছিল সেই ট্রাক্টরের হেলপার। ঘটনার দিন উল্লেখিত সময়ে চালক না থাকায় সালেম নিজেই ট্রাক্টরটি ইটভাটায় নেয়ার চেষ্টা করে। এ সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের নিচে পড়ে গিয়ে চাকার সাথে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ অভিযোগ না করায় পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা