সারাদেশ

বাসচাপায় মাদরাসা শিক্ষকের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের রামুতে চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকায় খাগড়াছড়িগামী একটি বাসের চাপায় মো. হেলাল উদ্দিন (৩৫) নামে মোটরসাইকেল আরোহী এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তেচ্ছিপুল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের আবুল বাশারের ছেলে। তিনি সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া মাস্টার পাড়া সুলতানিয়া নূরানী একাডেমীর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন:মাদারীপুরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

জানা গেছে, রামু থেকে রাতে মোটরসাইকেলে মাদরাসায় ফেরার পথে চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকায় খাগড়াছড়িগামী একটি বাস হেলাল উদ্দিনকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা