সারাদেশ

 দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত

নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীতে ঢাকাগামী সাকুরা ও কুয়াকাটাগামী মায়ের দোয়া দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হেতালিয়া বাধঘাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জহিরুল ইসলাম, মো. রফিকুল মাস্টার, আ. রফিক, কবির সিকদার, মো. নাজমুল, মো. রফিকুল ইসলাম, মো. শামিম, বাপ্পী, মো. আলম ও আলমাস। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, কুয়াকাটা থেকে ছেড়ে সাকুরা পরিবহনের বাস পটুয়াখালীর হেতালিয়া বাধঘাট এলাকা অতিক্রম করছিল। বরিশাল থেকে ছেড়ে আসা মায়ের দোয়া পরিবহনের বাসের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর দুপাশে প্রায় এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশ এসে যানজট ছাড়ায়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিকা ঘোষাল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ১০ থেকে ১২ জন রোগী আমাদের এখানে এসেছেন। চারজনের মাথায় আঘাত লেগেছে। সিটি স্ক্যানের পর বোঝা যাবে। বাকিদের হাত পা কেটে গেছে।

পটুয়াখালী সদর থানার এএসআই মো. সালেক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাস দুটি আটক করা হয়েছে, চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা