সারাদেশ

সরিষাবাড়ীতে কবর থেকে দুইটি কঙ্কাল চুরি, আটক ২

শওকত জামান, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে কবর থেকে দুই শিশুর কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে দুই ব্যক্তিকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন গোরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। আটককৃতরা হলো, পোগলদিঘা গ্রামের রাজমিস্ত্রী তোফাজ্জল হোসেনের ছেলে শেখ ফরিদ (২৪) ও সাগর আলীর ছেলে মোহাম্মদ আলী (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, পোগলদিঘা গ্রামের জহুরুল ইসলামের শিশুকন্যা জহুরা (৫) দুই বছর আগে মারা যায়। একই গ্রামের আব্দুল বারেকের ছেলে শামীম মিয়া (১০) মারা যায় ১২ বছর আগে। উভয়কে পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।

গত শুক্রবার গভীর রাতে শেখ ফরিদ ও মোহাম্মদ আলী কবর থেকে ওই দুই শিশুর কঙ্কাল চুরি করে। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে সোমবার সকালে শেখ ফরিদ ও মোহাম্মদ আলীকে বাড়ি থেকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে তারাকান্দি তদন্তকেন্দ্রে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধরে দুপুরে আদালতে সোপর্দ করে।

পোগলদিঘা গ্রামের জহুরুল ইসলাম বলেন, তার মেয়ের কঙ্কাল চুরির সাথে জড়িতরা একই গ্রামের। কী কারণে তারা এটি করেছে জানি না।এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে ধরে পুলিশের কাছে দেয়।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, এলাকাবাসী কঙ্কাল চুরির সাথে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। তাদেরকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা