সারাদেশ

বোয়ালমারীতে বৃদ্ধের আত্মহত্যা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে এক ক্ষুদ্র ব্যবসায়ী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারীর নাম নন্দলাল সাহা (৭০), সে ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের বাসিন্দা। নন্দলাল ঠাকুরপুর বাজারে খোলা পান বিক্রয় করতেন।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে নন্দলাল ২৪ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে নিজ বসত ঘরের আড়ার সাথে মাফলার দিয়ে গলায় ফাঁস নেন। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অংকুর দেবনাথ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মাদারীপুরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আলম ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আত্মহত্যাকারী মৃতদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা