সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৩ ইট ভাটা মালিককে জরিমানা

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগে ৩ ইটভাটার মালিককে জরিমানা ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) জেলার ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানার পর মামলা দায়েরের কথা নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার এনডিসি কাইয়ুম খাঁন।

আরও পড়ুন: ভিসির বাসায় খাবার নিতে দিলেন না শিক্ষার্থীরা

তিনি জানান, জেলা সদরের বদেশ্বরী এলাকার মোশারুল ইসলামের, মোলানীর কেএসবি ও ভেলাজনের কেয়া-১ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। কাঠ পুড়ানোর অভিযোগে এবং নিষিদ্ধ স্থানে ভাটা স্থাপনের দায়ে ওই তিন ভাটা মালিককে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। সেই সাথে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ে নেজারত শাখার এনডিসি কাইয়ুম খাঁন আরও জানান, পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে। কোন ভাটা মালিক যদি কয়লার বদলে কাঠ দিয়ে ইট প্রস্তুত করেন তাহলে ইটভাটা বন্ধের পাশাপাশি অর্থদণ্ড ও তার বিরুদ্ধে আইনগতঃ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এ অভিযানে যেসব ইটভাটা মালিককে জরিমানা ও মামলা করা হয়েছে সেগুলো ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা