সারাদেশ

মাদক মামলায় ইউপি সদস্য গ্রেফতার


দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরের ইউপি সদস্য মোঃ আমিনুর ওরফে আমিরুল ইসলামকে (৩৬) মাদক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনাজপুরের বিরামপুর পৌর শহরে তার বাড়ীর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক আমিরুল ইসলাম বিরামপুর উপজেলার দিওড় ইউপির এমদাদুল হকের ছেলে এবং সে উপজেলার দিওড় ইউপির ৯নং ওয়ার্ডের নবনির্বাচিক ইউপি সদস্য।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত এর সত্যতা নিশ্চিত করে জানান, টঙ্গি পশ্চিম থানায় একটি মাদক মামলায় আমিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে অভিযান চালিয়ে বিরামপুর পৌরশহরের সাবেক এক ইউপি সদস্যের বাড়ীর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিরামপুরসহ বিভিন্ন থানায় ৪টি মাদক ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে। শুক্রবার তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা