সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় ২ বন্ধুর মৃত্যু

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জোয়ালকামড়া এলাকায় ট্রাকচাপায় রিফাত হোসেন (১৭) ও খোকা বাবু (১৭) নামে ২ বন্ধুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) শহরের এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নিহতরা হলো, রিফাত হোসেন বিরামপুর পৌর শহরের সারাংগপুর মহল্লার জিয়ারুল ইসলামের ছেলে ও তার বন্ধু খোকা বাবু ওই এলাকার মৃত রফিকের ছেলে।

স্বজনরা জানায়, সোমবার দুপুরে রিফাত খাবার খেয়ে বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার জন্য বিরামপুরে রওনা হয়। এর কিছুক্ষণ পর দোকান না খুলে বন্ধুকে সাথে নিয়ে বিজুল এলাকায় যান। এরপর সেখান থেকে শহরে ফেরার পথে পৌর শহরের জোয়ালকামড়া এলাকায় একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিফাতের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় খোকা বাবুকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর পরে বিকেল সোয়া ৫টায় মোহনপুর এলাকার খোকা বাবুর মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ হাসপাতালে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা