ছবি: সংগৃহীত
সারাদেশ

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে স্বামী তামিম শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার বেতগ্রামের বাসিন্দা তামিম সিকদারের সঙ্গে বিয়ে হয় আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি গ্রামের বাসিন্দা রাশিদা বেগমের।

দুজনেরই এটা ২য় বিয়ে। তাদের ঘরে ১০ মাস আগে একটি ছেলে সন্তানের জন্ম হয়। তামিম বিয়ের পর থেকেই রাশিদাকে বিভিন্ন কারণে মারধর করতেন। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে রাশিদাকে হত্যা করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, হত্যায় অভিযুক্ত মূল আসামি তামিম শেখকে গ্রেফতার করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে তিনি হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা