সারাদেশ

টিকিট বিক্রি হচ্ছে না, যাত্রীদের দুর্ভোগ 

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী স্টেশন থেকে দুটি আন্তনগর ট্রেনে করে বিভিন্ন গন্তব্যে যেতে দুর্ভোগে পোহাতে হচ্ছে যাত্রীদের। স্থানীয় যাত্রীদের জন্য বরাদ্দ সীমান্ত ও রূপসা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি এক মাস ধরে অকেজো হয়ে আছে। ফলে যশোর ও খুলনা যাওয়ার ট্রেনের কোনো টিকিট বিক্রি হচ্ছে না।

রেলস্টেশনের বুকিং সহকারী শামীম হোসেন জানান, এ স্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুর, বগুড়ার সান্তাহার, জয়পুরহাট, নাটোর, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা, যশোর, খুলনার যাত্রীদের জন্য রূপসা ট্রেনের আসন বরাদ্দ আছে ৫৫টি। সীমান্ত এক্সপ্রেসে ৭৭টি। বগি সংকটে রূপসা এক্সপ্রেসে শুধু নাটোরের ১০, চুয়াডাঙ্গার ৫ ও পোড়াদহের ৫টি আসন এবং সীমান্ত এক্সপ্রেসে সান্তাহারের ৫, নাটোরের ৫, ঈশ্বরদীর ৫, ভেড়ামারার ৫, পোড়াদহের ৫ ও চুয়াডাঙ্গার ৫টি আসন দেওয়া হয়েছে। ওই দুই ট্রেনে খুলনা ও যশোরের যাত্রীদের জন্য কোনো আসন দেয়া নেই।

খুলনায় যাওয়ার জন্য স্টেশনে আসেন ব্যবসায়ী সাহিদুর রহমান সরকার, চাকুরিজীবি আতিক আলম, শিক্ষার্থী আদভীক হক। তারা বলেন, বিভিন্ন কাজে আমাদের খুলনা যেতে হবে। কিন্তু স্টেশনে এসে জানতে পারেন খুলনার কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না।

নীলফামারী রেলস্টেশনমাস্টার ওবায়দুল ইসলাম বলেন, ওই দুটি বগি মেরামতের জন্য গত ২৩ ডিসেম্বর কারখানায় পাঠানো হয়েছে। ট্রেনে বিকল্প বগি না দেওয়ায় ওই পথের যাত্রীদের আসন দেওয়া যাচ্ছে না।

সান নিউজ/আমিরুল হক/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা