সারাদেশ

ব্যাংক ভাংচুর মামলায় বিএনপির ৬ নেতাকর্মীর জেল

পঞ্চগড় প্রতিনিধি: সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২০১৩ আন্দোলনের কঠোর সংহিসতায় পঞ্চগড় ডাচ বাংলা ব্যাংক ভাংচুর ও হামালায় ১৭ জনকে বাদি হয়ে মামলা দায়ের করেন ডাচ বাংলা ব্যাংক পঞ্চগড় শাখার কর্তৃপক্ষ। আসামীর ১৭ জনের মধ্যে ১১ জনকে নির্দোষ হিসেবে খালাস দিয়ে বাকি ৬ জনকে নেতাকর্মীকে ছয় মাস করে বিনা শ্রমে কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান এ রায় ঘোষণা করেন।

এদিকে দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পঞ্চগড় বিএনপি জেলা শাখার যুবদলের হাসানুজ্জামান পলাশ, ছাত্রদলের হারুনরশিদ হারুণ, আবু সালেক ডাবলু, সেচ্ছাসেবক দলের হায়তুন আলম, সাবুল হোসেন ও তুর্কি বাবু।

এ সময় জাতীয়বাদী আইনজীবি ফোরামের এড্যাভোকেট আদম সুফি তিনি জানান, এই রায়ে আমরা ন্যায় বিচার পাইনি তাই মামলার নকল কপির জন্য আবেদন করেছি তা পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।

এদিকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাবলিক প্রসিকিউটর এরশাদ হোসেন সরকার বলেন, উক্ত আসামিদের বিরুদ্ধে সুনিদ্রিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৬ আসামিকে ছয়মাসের বিনাশ্রমে কারাদণ্ডে দন্ডিত করেন।

সান নিউজ/মো. রাশেদুজ্জামান রাশেদ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা