ঠাকুরগাঁওয়ে নৌকার নির্বাচনী অফিসে আগুন
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নৌকার নির্বাচনী অফিসে আগুন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ইউপি নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলায় আওয়ামী লীগের নৌকার নির্বাচনী অফিসে আগুন দেয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি মঙ্গলবার ভোর রাতের কোন এক সময় উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শালেরহাটে অবস্থিত আ.লীগ প্রার্থীর নৌকার অফিসে এই অগ্নিকান্তের ঘটনা ঘটতে পারে।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. বনি আমিন বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে শালেরহাটে অবস্থিত নৌকার অফিসে নির্বাচনী কার্যক্রম শেষ করে আমাদের দলের নেতাকর্মীরা নিজ নিজ বাড়িতে ফিরে যায়। সকালে ঐ ওয়ার্ডের সভাপতি তোহিদুল ইসলাম মুঠোফেনে আমাকে জানায় কে বা কারা আমার নৌকা প্রতীকের অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনে অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে।

তিনি বলেন, সোমবার বিকেলে আমার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আহসান হাবীবের ছোট ভাই আশরাফুল ইসলাম ও তার শ্যালক মানিক হোসেন ইউনিয়নের বাসডাঙ্গা এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করার সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে তারা দোষ স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান তাদের দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করে।

বনি আমিন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্যই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহসান হাবীব বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করছে। আমরা ধারণা করছি, আহসান হাবীবের লোকজনই আমার নৌকার অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এ ঘটনায় আমি মামলা দায়ের করবো।

এদিকে আনারস প্রতীকের প্রার্থী আহসান হাবীবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব জঘন্য কাজ আমরা কখনও করি না। কারও অফিসে আগুন দিয়ে কখনও ভোট পাওয়া যায় না। ভোট তো দেবে জনগণ। আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছি। আ'লীগের লোকজনই তাদের অফিসে আগুন দিয়ে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।

তিনি বলেন, আমরা চাই, প্রশাসন এই ঘটনা সুষ্ঠভাবে তদন্ত করুক। আমি যদি দোষী হই, তাহলে যে শাস্তি দেয়া হবে তা মাথা পেতে নেবো।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, নৌকার অফিসে আগুন দেয়ার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয় এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/বিপ্লব/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত

জীবনটাই যেন রূপালি পর্দার এক চিত্রনাট্য। একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাসের টি...

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

সোমবার (২৭ জুলাই) সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে সোমবার সকালে নিরাপদ খ...

মুন্সীগঞ্জে ১০০০ পিস ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস...

নতুন কুঁড়ির প্রথম আসরে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব শুরু হচ্ছে আজ। আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা