ইউপি নির্বাচন
সারাদেশ
ইউপি নির্বাচন

আ'লীগের ২০ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও সদর উপজেলার এওজবালিয়া, অশ্বদিয়া ও আন্ডারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় নোয়াখালীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

একইসাথে আগামি ৩দিনের মধ্যে সংগঠন থেকে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে ৩ কর্মদিবসের মধ্যে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ২০ নেতাকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

এর আগে রোববার রাতে আহবায়ক ও দুই যুগ্ম আহবায়ক স্বাক্ষরিত চিঠিগুলো ২০ নেতার কাছে পাঠানো হয়।

চিঠিগুলোতে জানানো হয়, জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে আবদুজ জাহের, অশ্বদিয়া ইউনিয়নে গোলাম হোসেন বাবলু, আন্ডারচর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আবদুর রবের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, এওজবালিয়ায় সদর উপজেলা আ' লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জহির খান, সদস্য জিল্লুর রহমান, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কালা মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরমান হোসেন, সদস্য মো. সাইদ নাঈম, ৫নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক হেলাল উদ্দিন, মেজর মান্নান কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সামছুদ্দিন স্বপন, সদস্য আব্দুর রহমান জিহাদী, ৮নং ওয়ার্ড আ'লীগের সভাপতি নুরুল হুদা, ৭নং ওয়ার্ড সভাপতি সুফি আহমেদ ও ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য হারুনুর রশিদ শান্ত, অশ্বদিয়ায় উপজেলা আ'লীগের সদস্য রুহুল আমিন মেম্বার, অশ্বদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হারাধন পাল।

আন্ডারচর ইউনিয়নে উপজেলা আ'লীগ সদস্য মোখলেসুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হায়দার বকশী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ৫নং ওয়ার্ড আ'লীগ সভাপতি জসিম উদ্দিন। নিজ দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করার প্রমাণ পাওয়ায় অভিযুক্ত সবাইকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে, কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাটইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও আরেক বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন মিলনকে সোমবার সন্ধ্যায় এক কর্মীসভায় দল থেকে অব্যাহতি দেয়ার ঘোষণা দেয় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদ উল্যাহ খান সোহেল।

সান নিউজ/রনি/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা