সারাদেশ

টাঙ্গাইলে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১ 

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাঁটুভাঙা বেলতৈল এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে আজিম উদ্দিন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আজিম উদ্দিনের বাবা রফিকুল ইসলাম (৪৫)। বাবা-ছেলে উভয়েই উপজেলার বেলতৈল উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে মির্জাপুর দেওহাটা পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মির্জাপুর দেওহাটা পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার হাঁটুভাঙার বেলতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, বাবা-ছেলে মোটরসাইকেল যোগে হাঁটুভাঙা থেকে বাড়ি ফিরছিলো। অপর দিকে একটি বাস সখীপুর থেকে চন্দ্রা যাওয়া পথে বেলতৈল এলাকায় পৌছালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এসময় গুরুতর আহত হয় বাবা-ছেলে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিংসক ছেলেকে মৃত ঘোষনা করে। বাবাকে কুমুদিনী হাসপাতালে চিকিংসা দেয়া হচ্ছে। তবে তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা