ভোটারদের মাঝে টাকা বিতরণ করে ধরা প্রার্থীর ভাই-শ্যালক
সারাদেশ

ভোটারদের মাঝে টাকা বিতরণ করে ধরা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় প্রার্থীর ভাই আশরাফুল ইসলাম (৩৫) ও শ্যালক মানিক হোসেন (৪০) নামে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের বাসডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব (আনারস প্রতীক) এর ভাই ও শ্যালককে জরিমান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ঠাকুরগাঁও সদর (ভূমি) শাহরিয়ার রহমান।

জরিমানাকৃত মানিক হোসেন শহরের গোবিন্দনগর এলাকার আনোয়ার হোসেন লালের ছেলে এবং ওই স্বতন্ত্র প্রার্থীর শ্যালক ও আশরাফুল ইসলাম বেগুনবাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে এবং প্রার্থীর নিজের ভাই।

সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, সন্ধ্যায় বেগুনবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) আহসান হাবিবের পক্ষে তার ভাই ও শ্যালক স্থানীয় ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করে রাখে। বিষয়টি সদর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হলে ঘটনাস্থলে গিয়ে আটক ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সাথে তাদের হাতে থাকা আনারস প্রতীকের নির্বাচনী লিফলেট ও নগদ ৯ হাজার ৬৫০ টাকা পাওয়া যায়। এ সময় তারা তাদের অপরাধ স্বীকার করলে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরন) বিধি মালার ৩১ বিধি অনুযায়ী দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/বিপ্লব/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা