সারাদেশ

মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে সেনা সদস্য নিহত

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের আব্দুলাহ মিয়ার হাট স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেদোয়ান হোসেন ওরফে মিশু তফাদার (২৪) (সৈনিক নং-১৬২১৭৪৭)। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তার কর্মস্থল (৮ সিগন্যাল ব্যাটালিয়ন সিলেট)।

পুলিশ সূত্রে জানা যায়, মিশু ৫ দিনের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। শনিবার সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে ভগ্নিপতিকে নিয়ে সুর্বণচর উপজেলার যুবায়ের বাজারে অবস্থিত এসএলবিতে যান। ফেরার পথে মোটরসাইকেলটি উপজেলার আব্দুলাহ মিয়ার হাট স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির বৈদ্যুতিক পিলার বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই সৈনিক মিশু মারা যায়। পরে অপর মোটরসাইকেল আরোহীসহ দুইজনকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিশুকে মৃত ঘোষণা করে।

সুধারাম থানার ওসি (তদন্ত) মো. জাকির হোসেন জানান, নিহত সৈনিকের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার ভগ্নিপতি মো.শরীফকে গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা