সারাদেশ

ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৩ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালাতে গিয়ে ২৩ রোহিঙ্গাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদের মধ্যে ৫ জন রোহিঙ্গা দালাল রয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তাদের ভাসানচর থানায় সোপর্দ করা হয়। এর আগে সকাল থেকে বিকাল পর্যন্ত ভাসানচর আশ্রয়ণ ক্যাম্পের বিভিন্ন স্থানে এপিবিএন সিভিল দল ও কোস্টগার্ড। যৌথ অভিযান চালিয়ে ৫ দালাল ও ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা পুরুষ দালাল, চারজন পুরুষ, ছয়জন নারী ও আট শিশু রয়েছেন।

আটক রোহিঙ্গা দালালরা হলো, ভাসানচর ৬৩ নং ক্লাস্টারের মৃত আব্দুল মতলবের ছেলে আব্দুর শুক্কুর (২৮) নূর মোহাম্মদের ছেলে রজুমল্ল্যাহ (২০) মৃত আলমগীরের ছেলে শামসুল আলম (৩০) ৫১ নং ক্লাস্টারের মৃত হোসেন আহম্মদের ছেলে কেফায়েত উল্যা (১৯) ও ২৬ নং ক্লাস্টারের নূর মোহাম্মদের ছেলে এনায়েত উল্যা (১৮)।

কোস্টগার্ডের ভাসানচর ক্যাম্পের কমান্ডার খলিলুর রহমান জানান, আটক ৫ রোহিঙ্গা দালালকে ভাসানচর থানায় ও ১৮ রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষকে ক্যাম্পের প্রশাসন ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আটক দালালদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা করা হয়েছে। আটক অন্য রোহিঙ্গাদের পুনরায় আশ্রয়ণ কেন্দ্রে ফেরত পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা