শিরখাড়া ইউনিয়ন পরিষদ
সারাদেশ

মাদারীপুরে পাল্টাপাল্টি হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে মাদারীপুরের শিরখাড়া ইউনিয়নের বল্লভদী এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে চেয়ারম্যান প্রার্থী হেলাল খানকে বর্তমান ইউপি চেয়ারম্যান ও তার সমর্থকরা অস্ত্রের মুখে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হেলালের লোকজন মজিবরের গাড়ি ভাঙচুর করে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে হেলাল খান বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আমি আমার বাড়ির কাছেই ছিলাম। হঠাৎ মজিবর ও তার কর্মীরা এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় মজিবর আমার দিকে ‘অস্ত্র ঠেকিয়ে’ তুলে নেওয়ার চেষ্টা করলে আমার কর্মীরা বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার বাড়ি ঘরে হামলা করে এবং আমার নেতা-কর্মীদের আহত করে।

এদিকে অভিযোগ অস্বীকার করে হেলালের বিরুদ্ধে পাল্টা ‘হত্যা চেষ্টার’ অভিযোগ তুলেছেন শিরখাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মজিবর।

তিনি বলেন, আমি নির্বাচনী প্রচারণা শেষে রাতে বাড়ি ফিরছিলাম। পথে হেলাল খানের এলাকায় তার সমর্থিত সন্ত্রাসীরা আমার গাড়ি রোধ করে এলোপাতাড়ি কোপায় এবং ভাঙচুর করে। এ সময় আমাকে হত্যারও চেষ্টা করে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। থানায় দুই পক্ষই এসেছিল। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা