ছবি সংগৃহীত
সারাদেশ

রূপপুর পারমাণবিক প্রকল্পের বাষ্প জেনারেটর স্থাপন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের সবগুলো বাষ্প জেনারেটর স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে চারটি স্টিম জেনারেটর স্থাপন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর।

এটমোস্ত্রয়এক্সপোর্ট (এএসই) ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি জানান, বাষ্প জেনারেটর স্থাপনের মধ্য দিয়ে প্রথম ইউনিটে ইন্সটলেশন কাজের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সম্পন্ন হলো। এখন প্রাইমারি সার্কিট ইকুইপমেন্ট যেমন রিয়্যাক্টর, বাষ্প জেনারেটর এবং মূল সার্কুলেশন পাম্পের মধ্যে যোগাযোগ স্থাপনকারী মূল সার্কুলেশন পাইপ লাইনের ওয়েল্ডিংয়ের কাজ শুরু হবে।

প্রতিটি বাষ্প জেনারেটরের ওজন ৩৫০ টন। রিয়্যাক্টর প্ল্যান্ট সার্কুলেশন সার্কিটে বাষ্প জেনারেটর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রিয়্যাক্টর কোরে সৃষ্ট তাপ সেকেন্ডারি সার্কিটে ট্রান্সফারের জন্য এই বাষ্প জেনারেটর মূল ভূমিকা পালন করে। সেকেন্ডারি সার্কিটে বাষ্পের সাহায্যে টার্বাইন ঘোরে এবং এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা