ছবি সংগৃহীত
সারাদেশ

গানের শব্দে ৬৩ মুরগির মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নীলাগিরি থানার কান্দাগারাডি গ্রামে ডিজে গানের শব্দে খামারের ৬৩টি মুরগি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে অভিযোগ উঠেছে।

নীলাগিরি থানায় প্রতিবেশীর বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন মুরগির খামারের মালিক রঞ্জিৎ পারিদার।

জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশী রামচন্দ্র পারিদার বিয়ের অনুষ্ঠানের জন্য রঞ্জিৎ পারিদারের খামারের পাশে ডিজে সাউন্ড বক্স বাজিয়ে শোভাযাত্রায় বের হন। এ সময় সাউন্ড কমাতে বললে রঞ্জিতের কথা কানে তোলেননি রামচন্দ্র।

রঞ্জিতের দাবি, সাউন্ড বক্সের আওয়াজ এতটাই তীক্ষ্ণ ছিল যে, সেই আওয়াজে খামারের মুরগিগুলোর মধ্যে অস্বাভাবিকতা ধরা পড়ে। তারপরই সেগুলো এক এক করে ঝিমিয়ে পড়তে শুরু করে।

রঞ্জিত বলেন, 'মুরগিগুলোকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করি। কিন্তু সব চেষ্টা বিফলে যায়। স্থানীয় পশু চিকিৎসক পরীক্ষা করে জানিয়েছেন, তীব্র আওয়াজে মুরগিগুলো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। তাতেই ৬৩টি মুরগির মৃত্যু হয়। রামচন্দ্রের কাছে ক্ষতিপূরণ চেয়ে বিষয়টি মিটিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু রামচন্দ্র তা দিতে অস্বীকার করেন। তাই বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছি।’

বালেশ্বরের পুলিশ সুপার সুধাংশু মিশ্র সংবাদমাধ্যমকে জানান, অভিযোগ খতিয়ে দেখার পর দু’পক্ষকে ডেকে বিষয়টি মিটমাট করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা