প্রতীকী ছবি
সারাদেশ

আগুন নিভিয়ে ফায়ার ফাইটারের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে হোমল্যান্ড কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে এনে শারীরিক ভারসাম্য হারিয়ে মারা গেছেন ফায়ার ফাইটার মোহাম্মদ মিলন মিঞা (৩৭)।

শুক্রবার (২৬ নভেম্বর) আগুন নিয়ন্ত্রণে আনার পর অসুস্থতা বোধ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ২টার দিকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমেদ।

মিলন মিঞা নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনীর হাজীপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি ২০০৫ সালে ফায়ার ফাইটার হিসেবে যোগদান করেন।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমেদ বলেন, দুপুরে আগুন নেভানোর পর মিলন বুকে ব্যথা অনুভব করে। এ সময় অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে পাঠানো হয়।

পরে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। চট্টগ্রাম ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা