সারাদেশ

দিনাজপুরে ভোরের সূর্য ছিল কুয়াশায় ঢাকা

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বেড়েছে তীব্র শীতের প্রকোপ, এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া ঘনকুয়াশার চাদরে ঢেকে গেছে জেলা থেকে উপজেলার চারদিক। কুয়াশার মাত্রা এত বেশি তাতে একটু দূরেই কিছু দেখা যাচ্ছে না। কোনো কোনো দিন সূর্যের দেখা মিলছে না দুপুর পর্যন্ত। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত থাকছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ। এতে বাস, ট্রাক, কার-প্রাইভেটকার, চার্জারভ্যান-রিকশাসহ সব গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘনকুয়াশা আর শীতের প্রভাবে গাড়িগুলো ধীরগতিতে চলছে। আর শীতের প্রকোপ বাড়ায় বাজারগুলোতে গরম কাপড়ের দোকানগুলোতে বিকিকিনি বেড়েছে।

দিনাজপুর জেলার আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। এ কারণে কুয়াশাও বেশি পড়ছে। সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে আসতে শুরু করে। এখন থেকে প্রতিদিন তাপমাত্রা কমতে থাকবে আর ঠান্ডার মাত্রা বাড়তে থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা