ফেনসিডিল
সারাদেশ

ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ বোতল ফেনসিডিল এবং ৭ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে পৃথক অভিযানে জেলার আশুগঞ্জ উপজেলার বগইর এলাকার একটি হোটেলের পাশে ঢাকাগামী “রোমার পরিবহন”এর একটি বাস এবং সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় ঢাকাগামী “মিতালী পরিবহন” এর একটি বাস থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন- বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের মো. আকতার হোসেন (৩৮), একই এলাকার মো. শাহজাহান ভূইয়া (৪৩), মো. আইয়ূব আলী (৩২), মুন্সিগঞ্জ জেলার সাহাপুর গ্রামের মো. রাসেল মিয়া (২৬) ও ভাটেরচর গ্রামের মো. আরিফ মিয়া (৩৪)।
এসব ঘটনায় আশুগঞ্জ ও সরাইল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা