ছবি সংগৃহীত
সারাদেশ

ছাত্রলীগ নেতার এক বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে চেক জালিয়াতির মামলায় ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে এ রায় ঘোষণা করেন ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতের বিচারক হাবিবুল্লাহ মাহমুদ। এ সময় আদালতে অনুপস্থিত ছিলেন মামুন।

মামলা সূত্রে জানা গেছে, বাদী কামরুল ইসলামের কাছ থেকে ২৪ লাখ টাকা ধার নেন ছাত্রলীগ নেতা মামুন। পরে কামরুল ইসলামকে ভালুকা ন্যাশনাল ব্যাংকের অধীনে ১৮ লাখ টাকার একটি চেক দেন ওই ছাত্রলীগ নেতা। কিন্তু পরবর্তী সময়ে চেকটি ডিজঅনার হয়। এ ঘটনায় ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী কামরুল ইসলাম ওরফে চাঁন মিয়া বাদী হয়ে ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতে চেক জালিয়াতির মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা