ফাইল ছবি
সারাদেশ

শিমুলিয়া-বাংলাবাজার রুটে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে পুনরায় স্পিডবোট চলাচল শুরু হয়েছে। এর আগে দীর্ঘ ১৫৭ দিন স্পিডবোট চলাচল বন্ধ ছিলো।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর থেকে স্পিডবোট চলাচল শুরু হয়। দুপুরে এ উপলক্ষে স্পিডবোট পন্টুনে মিলাদ অনুষ্ঠিত হয়।

এখন থেকে সূর্যোদয় থেকে বিকেল ৫টা ৪০ পর্যন্ত নৌরুটে স্পিডবোট চলাচল করবে। পুনরায় নির্ধারণের আগ পর্যন্ত ভাড়া থাকবে ১৬০ টাকাই।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহ-পরিচালক শাহাদাত হোসেন জানান, শিমুলিয়া-বাংলাবাজার এবং মাঝিরকান্দি নৌরুটে নিবন্ধন প্রক্রিয়ার জন্য ১৮২টি স্পিডবোট তালিকাভুক্ত করা হয়। যাদের মধ্যে ১৪৫টি আবেদন পাওয়া যায়। কাগজপত্র সঠিক থাকায় ১২৬টি স্পিডবোটের নিবন্ধন দেয়া হয়েছে। তার মধ্যে রুট পারমিট পেয়েছে ১০১টি। এর মধ্যে শিমুলিয়াঘাটের ৫৩টি, বাংলাবাজারঘাটে ২৯টি এবং মাঝিরকান্দি ঘাটে ১৯টি। এছাড়া আবেদনকারী চালকদের মধ্যে ১২০ জন চালক যোগ্যতা সনদ পেয়েছেন। বাকিদের মধ্যে ডোপ টেস্টে ৯ জন পজিটিভ হওয়ায় এবং কাগজপত্রে ত্রুটি ও পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় সনদ পাননি।

উল্লিখিত, এর আগে স্পিডবোট চলাচলে সরকার কোনো রাজস্ব পেতো না। নীতিমালায় অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে এসব নৌযান থেকে এখন সরকার রাজস্ব পাবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা