কমিটিতে নাম আসা ১২ বছর বয়সী আজমাইন আঞ্জুম নোয়েল
সারাদেশ

ছাত্রলীগের কমিটিতে চতুর্থ শ্রেণির ছাত্র

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার লালমাই উপজেলায় আজমাইন আঞ্জুম নোয়েল নামে ১২ বছরের চতুর্থ শ্রেণি পড়ুয়া এক ছাত্রকে উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

গত ৪ অক্টোবর কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল এ কমিটির অনুমোদন দেন বলে জানা গেছে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী শিপন ছাত্রলীগের কমিটিতে ১২ বছরের এই শিশুর নাম স্থান পাওয়ার বিষয়টি নজরে আনলে সমালোচনা শুরু হলে ওইদিনই এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়েলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় উপজেলা ছাত্রলীগ।

তবে নোয়েলের বাবা মো. কামাল বলেন, আমার ছেলের বয়স ১২। সে কুমিল্লা নগরীর একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ছে। আমার ছেলে ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়াতে কোনো সমস্যা দেখছি না। বঙ্গবন্ধু ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন।

তবে অন্য কথা বলছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি।

অপি বলেন, টাইপিং মিসটেকের কারণে তার নাম কমিটিতে এসেছে। আজমাইন আঞ্জুম নোয়েল নামে আমাদের ছাত্রলীগ করে এমন কেউ নেই। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা