ছবি সংগৃহীত
সারাদেশ

টেনিস বলে মিললো ইয়াবা

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুরি বাজারে টেনিস বলে করে ইয়াবা পাচারের সময় দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাবিবুর রহমানের ছেলে বশির উদ্দিন এবং বরগুনার বামনা উপজেলার ফারুক দফাদারের ছেলে রুবেল।

বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ফুলঝুরি বাজারে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে টেনিস বলে মোড়ানো ৩২০ পিস ইয়াবা পাওয়া যায়। তারা দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করতেন। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা