ছবি প্রতীকী
সারাদেশ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম যশোরের বাঘারপাড়া উপজেলার ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালে বাঘারপাড়া উপজেলার হাবুল্লা গ্রামের আবদুর রশিদের মেয়ে তারা বেগমের সঙ্গে একই উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে মনিরুল ইসলামের বিয়ে হয়। তাদের দুটি ছেলে ও মেয়ে আছে। বিয়ের পর থেকে মনিরুল তার স্ত্রীকে মারধর করতেন।

২০১২ সালের ৪ অক্টোবর তারা বেগমের মুখে গামছা ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর বাড়ির পিছনে বাগানে মরদেহ মাটি চাপা দেয়া হয়। ওই বছরের ৮ অক্টোবর নিহতের মা তার মেয়ের সন্ধান করতে গিয়ে মরদেহের সন্ধান পান। ওই সময় পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

পরদিন সকালে ডোমের সহায়তায় তারা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা সবুরা খাতুন বাঘারপাড়া থানায় মনিরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা