ছবি সংগৃহীত
সারাদেশ

মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলে ১ হাজার ২২৫ বোতল ফেনসিডিল রাখার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ব্রজপাটলী গুচ্ছগ্রামের বাসিন্দা আনসার গাজীর ছেলে জাহাঙ্গীর আলম ও হায়াত গাজীর ছেলে আব্দুল হাকিম গাজী।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৭ আগস্ট নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার আবাদ মোড়ে ইঞ্জিন চালিত একটি আলম সাধুর বডির ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত ১ হাজার ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। আসামিরা পলাতক আছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা