ফাইল ছবি
সারাদেশ

ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরের শার্শার নীলকান্ড মোড় এলাকায় ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার (তিনচাকার গাড়ি) সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন্দ্রা চালক নুরু গাইন (৪৫) শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অপরজন রাকিবুল ইসলাম রাকিব (১৮) শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি মাহিন্দ্রার যাত্রী ছিলেন।

জানা গেছে, বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারণমুখি একটি মাহিন্দ্রা নীলকান্ত মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুরু ও রাকিব মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা