জব্দকৃত
সারাদেশ

জব্দকৃত ইলিশ এতিমদের মাঝে বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাটঃ বাগেরহাটের শরণখোলায় ইউএনও'র অভিযানে জব্দ এক মণ ইলিশ এবং আরো প্রায় এক মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ তিনটি এতিম খানায় বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাতের নির্দেশে মাছগুলো এই এতিম খানাগুলোতে বিতরণ করা হয়।

তিনি জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় এফবি আল্লাহর দান' নামের ট্রলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই ফিশিং ট্রলারে বেশকিছু ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ পাওয়া যায়। সাগর থেকে ফিরতে দেরি হওয়ায় মাছসহ ট্রলাটি উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা এলাকায় অবস্থান করছিল।

মৎস্য কর্মকর্তা জানান, ট্রলারটির মালিক দক্ষিণ সাউথখালী গ্রামের আলম হাওলাদার। ওই ট্রলারে এক মণ ইলিশ এবং আরো প্রায় এক মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ছিল। পরে মাছগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা