ছবি সংগৃহীত
সারাদেশ

বজ্রপাতে দুই খামার কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার কর্ষাকড়িয়াইল ইউনিয়নের জিকরজোড়া এলাকায় বজ্রপাতে মৎস্য খামারের দুই কর্মচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কটিয়াদি উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের সতেরধোন গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (২৪) ও দানাপাটুলি ইউনিয়নের মাথিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে আবু কালাম (৪০)।

জানা গেছে, ওই এলাকায় একটি মৎস্য খামারে কাজ করছিলেন তিন কর্মচারী। সকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে জুয়েল মিয়া, আবুল কালাম ও রতন মিয়া গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জুয়েল মিয়া ও আবু কালামকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা