ছবি সংগৃহীত
সারাদেশ

হাতবোমা বানানোর সময় বিস্ফোরণ, আহত ৫

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে মনাই হোসেন নামে এক ইউপি সদস্যের (মেম্বার) বসতঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৪ অক্টোবর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

মনাই হোসেন সিডিখান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং সিডিখান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, মনাই হোসেনের বসতঘরে হাতবোমা তৈরি করা হচ্ছিলো। সোমবার রাতে হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হয়। এতে ঘরটি বিধ্বস্ত হয়ে যায়। এ ঘটনায় পাঁচজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ইয়ামিন ব্যাপারী (৪৫) ও সুমন সিকদারকে (৩০) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল জানান, বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা