হোটেল পেনিনসুলা। ছবি: সংগৃহীত
সারাদেশ

পেনিনসুলায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থিত আবাসিক হোটেল পেনিনসুলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর পৌনে ছয়টার দিকে হোটেল পেনিনসুলা ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। ভবনের নিচ তলায় কোল্ডষ্টোরে মূলত আগুনের সুত্রপাত হয়। কোল্ড স্টোরে বিভিন্ন পণ্যের মজুদ রাখা হতো।

আগুনের ও ধোয়া দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি এসে চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, সড়কে ছোট হওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। কোল্ড ষ্টোর এয়ার টাইট হওয়ার কারণে ধোয়া সৃষ্টি হয়েছে বেশি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে বলা যাবে। তবে বড় ধরনের ক্ষতি থেকে হোটেল রক্ষা করা গেছে বলে জানান তিনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা