পোশাক
সারাদেশ

পুলিশের পোশাক পরে মোটরসাইকেল ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, নওগাঁঃ আটক ছিনতাইকারী নওগাঁর সাপাহারে উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া গ্রামের সোলাইমান হোসেনের ছেলে আক্তার হোসেন (৩২)।

সোমবার (৪ অক্টোবর) দুপুর দুইটার দিকে এক প্রেস ব্রিফিংয়ে থানা পুলিশ জানান, রোববার রাতে পুলিশ পরিদর্শক আল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া গ্রামে আক্তার হোসেনের বাড়িতে অভিযান ১ সেট নকল পোশাক, ৫টি মোবাইল ফোন, ১টি হাসুয়া, একটি এন্টিকাটার, ৩টি টর্চ ও ১টি প্লাস উদ্ধার করে পুলিশ। এসময় ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানিয়েছেন, আটককৃত আক্তার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরসাইকেল ছিনতাই করার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা