ছবি: সংগৃহীত
সারাদেশ

গ্যাস সিলিন্ডারের ভেতরে ১০ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এস আলম কাউন্টারের সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টার সময় তাকে আটক করা হয়।

আটক রফিক উদ্দিন (৫৩) শেরপুরের নকলা থানার কৈয়াকুড়ি কাদাপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। তখন গ্যাসের সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ রফিক উদ্দিনকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে পাঠানো হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা