বিদ্যুৎস্পৃষ্ট
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেটঃ সিলেটের কানাইঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পূর্ব গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দাদা মাওলানা ফখর উদ্দিন (৭০) ও তার নাতি আরিফুল ইসলাম (৮)।

স্থানীয়রা জানান, রবিবার রাতে নিজ চাউরা গ্রামের মাওলানা ফখর উদ্দিনের বাড়ির পাশে পল্লী বিদ্যুতের একটি লাইন ছিড়ে মাটিতে পড়ে যায়। এলাকাবাসী ও মাওলানা ফখর উদ্দিন নিজে বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে ফোন করে তার ছেড়ার বিষয়টি জানান।

তারা জানান, সোমবার মাওলানা ফখর উদ্দিনের নাতি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম স্কুল থেকে বাড়ি ফেরার সময় বিদ্যুতের ওই ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। নাতিকে এই অবস্থায় দেখে ফখর উদ্দিন বাঁচাতে গেলে উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা