ছবি: সংগৃহীত
সারাদেশ

টেকনাফে এক লাখ ইয়াবাসহ আটক পাঁচ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে এক লাখ চার হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে পাঁচ মাদককারবারিকে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে টেকনাফ (২-বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফায়সল হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- শাহ আলমের ছেলে মো. শামসুল আলম (২৩), মো. হাছনের ছেলে মো. আক্তার হোসেন (৩৫), মো. কালা মিয়ার ছেলে মো. হোসেন (২৮), আহমদ হোসেনের ছেলে মো. জমির হোসেন (৫০) এবং বশির আহাম্মদের ছেলে কেফায়েতুল্লাহ (৩০)।

বিজিবি জানায়, দমদমিয়া চেকপোস্টে হ্নীলাগামী একটি মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির তেলের ট্যাংকের ভেতর থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

অপরদিকে সোমবার শাহপরীর দ্বীপ বিওপির মিস্ত্রিপাড়াঘাট থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় একটি কাঠের ইঞ্জিনচালিত মাছ ধরা নৌকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা, ৫০০ কেজি জাল জব্দ করা হয়। এ সময় ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ পাঁচ পাচারকারীকে আটক করে বিজিবি।

আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া ইয়াবা ও আটক পাঁচজনকে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়। এ সময় জব্দকৃত জাল এবং ইঞ্জিনচালিত নৌকাটি টেকনাফ শুল্কগুদামে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা