ফাইল ছবি
সারাদেশ

সুনামগঞ্জে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলায় ভাবির ভাইকে হত্যার দায়ে লুৎফর মিয়া নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে পারিবারিক কলহের জেরে তৈয়ুবুর রহমানের বোন সিতারুন নেসার সঙ্গে তার স্বামীর পারিবারিক বিরোধ চলছিলো। ঘটনার দিন তাদের বিরোধ মেটাতে পারিবারিক সালিশে বসেন দুই পক্ষের লোকজন। পরে সালিশে দুপক্ষের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সিতারুন বেগমের দেবর লুৎফর রহমান তার ভাই তৈয়বুর রহমানকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সিতারুন বেগম বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। তবে এ সময় আদালতে অনুপস্থিত ছিলেন আসামি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা