প্রতীকী ছবি
সারাদেশ

সন্তানের গলায় ছুরি ধরে গৃহবধূকে গণধর্ষণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ওই গৃহবধূ থানায় মামলা করেন। গত মঙ্গলবার রাতে উপজেলার চরাঞ্চল রুলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কবির নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী ব্যবসায়িক কাজে ঠাকুরগাঁও চলে যান। গত মঙ্গলবার তার শিশুসন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ঘরের মধ্যে পুরুষ মানুষ দেখতে পেয়ে চিৎকার করেন তিনি।

এ সময় ওই গৃহবধূর সন্তানের গলায় ছুরি ধরে রুলীপাড়া গ্রামের শহিদ জামানের ছেলে কবির সরকার (২৬) ও হাবেস ঘোষের ছেলে শাহাদত (৩০) তাকে ধর্ষণ করে।

গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, আমি ঘটনা শুনেছি। অভিযুক্ত কবির একাধিক বিয়ে করেছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান জানান, থানায় অভিযোগ দেওয়ার পর আসামি কবিরকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা