সারাদেশ

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, (রাবি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম ইমরুল কায়েস। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) প্রায় তিনটার দিকে তার গ্রামের বাসায় এ ঘটনা ঘটে।

ইমরুল কায়েস বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামে। নিজের ঘরে ফ্যানের সাথে ওড়না জড়িয়ে আত্মহননের পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

সহপাঠী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় ইমরুল। ঘটনার কিছুদিন আগে মায়ের কাছে মোটরসাইকেল চেয়েছিল। কিনেও দেয়া হয়েছিল সেটা।

কিন্তু ঘটনার আগেই সে একটি ডিএসএলআর ক্যামেরা কিনে দিতে বলেছিল। কিন্তু মধ্য রাতে ক্যামেরা কিনতে যাওয়া যাবে না বলে মা তাকে বুঝানোর চেষ্টা করে। কিন্তু এরপর সে রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। পরে রুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইমরুলকে কয়েকদিন ধরে হতাশা আর আত্মহত্যা নিয়ে পোস্ট করতে দেখা যাচ্ছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা