ঠাকুরগাঁও
সারাদেশ

স্ত্রীর সঙ্গে দেখে করতে গিয়ে নির্যাতনের শিকার 

নিজস্ব প্রতিবেদন: ঠাকুরগাঁওয়ে শ্বশুরবাড়িতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার হয়েছেন এক যুবক। স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে শ্বশুর-শাশুড়ি তাকে গাছে বেঁধে নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) জেলার রাণীশংকৈল উপজেলার ভাঙবাড়িতে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে শাওন আমিন নামে এক ব্যক্তি নির্যাতনের ভিডিওটি ফেসবুকে পোস্ট করলে ভাইরাল হয়ে যায়। ইতোমধ্য ভিডিওটি কয়েকশ মানুষ শেয়ার ও মন্তব্য করেছেন।

অনেকে নির্যাতনকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নূর মোহাম্মদ নামে একজন মন্তব্য করে বলেন, ছেলেটিকে যারা গাছে বেঁধে নির্যাতন করেছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

পরে সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্ত্রীর সঙ্গে দেখা করতে তার বাসায় যান ওই যুবক। তখনই মেয়ের বাবা-মা তাকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করতে থাকেন। ওই যুবক চিৎকার করে কেঁদে কেঁদে ছেড়ে দেওয়ার আকুতি জানান, বারবার ক্ষমা চান। তবুও তাকে মারধর করতে থাকে মেয়ের পরিবার। শেষে পুলিশ গিয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করে যুবককে।

এ বিষয়ে রাণীসংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ছেলেটি উদ্ধার করে রাণীংশকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা