জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মো. রুবেল মিয়া। ছবি : সংগৃহীত
সারাদেশ

ট্রেনে ডাকাতি, দুজনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: ডাকাত দলের কবলে পড়ে ট্রেনের দুই যাত্রী ছুড়িকাঘাতে মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী কমিউটার ট্রেনে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশন ছাড়িয়ে যাওয়ার পর ট্রেনের ছাদে ডাকাত দল হামলা করে।

জামালপুর জিআরপি থানা সূত্র জানায়, জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের ছাদে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। রুবেল মিয়া নামে আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জিআরপি থানার এসআই মো. মিলন বলেন, নিহতদের একজনের পরিচয় পাওয়া যায়নি। অপরজনের নাহিদ মিয়া। তিনি স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি জামালপুরে যাচ্ছিলেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

নিহত নাহিদের স্ত্রী বিপাশা বলেন, ট্রেনের ভেতরে খুব ভিড় ছিল। তাই তিনি আমাকে রেখে ছাদে ওঠেন। কিন্তু ময়মনসিংহ স্টেশন অতিক্রমের পর জানতে পারি ছাদে ডাকাত দল হামলা করেছে। জামালপুর স্টেশনে নেমে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পেয়েছি।

আহত রুবেল বলেন, ৫ যুবকের একটি দল গফরগাঁও রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদে ওঠে। তারা দুইজনের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় দুইজন বাধা দেন। ডাকাতরা ওই দুজনকে ছুরিকাঘাত করেন, পরে তারা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নেমে যান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা