ছবি: সংগৃহীত
সারাদেশ

বঙ্গোপসাগরে সাড়ে ৪ লাখ ইয়াবাসহ আটক ৫

কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে সাড়ে ৪ লাখ ইয়াবা ও একটি ট্রলারসহ ৫ জনকে আটক করেছে র‍্যাব-১৫। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদে রাত সাড়ে ১২টার দিকে গভীর সমুদ্রে কক্সবাজার র‍্যাব-১৫ উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান ও মেজর শেখ মোহাম্মদ ইউসূফের নেতৃত্বে একটি মাছ ধরার ট্রলারকে চিহ্নিত করা হয়। তারপর ধাওয়া করে সেই ট্রলারে পাওয়া যায় সাড়ে চার লাখ ইয়াবা।

কক্সবাজার র‍্যাব-১৫ উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান বলেন, গত এক সপ্তাহ আগে থেকে ইয়াবা পাচারকারী চক্রের ওপর নজর রাখছিল র‍্যাব। সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়েছে। সাড়ে ৪ লাখ ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা